বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : জাতীয়

গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর


DhakaReport24.com || 2023-02-20 15:52:00
গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা আজ দুপুরে বসবে। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সমন্বয়ক বলেন, ‘রোববার রাতে তিনজন রোগী আমাদের এখানে এসেছেন। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা থেলে লাফ দিয়েছিলেন। আমরা গতকাল রাত থেকে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে ক্রমান্বয়ে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে যোগ দেন সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবক সদস্যরাও। দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগা ভবন থেকে নারী শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা। এ ঘটনায় নিহত হয়েছেন দুইজন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম