বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ


DhakaReport24.com || 2023-02-07 16:03:00
তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ। একটি দল উদ্ধারকাজে এবং আরেকটি দল মেডিকেল সেবা দিতে দেশটি যাবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা তুরস্কে দুটি দল পাঠানোর পরিকল্পনা করছি। একটি দল যাবে উদ্ধারকাজে এবং অন্যটি মেডিকেল সেবা দিতে।

মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র জানায়, ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল তুরস্ক যাবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। দলটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে বুধবার ৮ ফেব্রুয়ারি তুরস্ক যাবে।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। সর্বশেষ পাওয়া তথ্য মতে, দুই দেশে মোট ৫ হাজার ২১ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে রয়েছেন তুরস্কের ৩ হাজার ৪১৯ জন ও সিরিয়ায় এক হাজার ৬০২ জন। আহত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রতিবেশী তুরস্কে দুটি মারাত্মক ভূমিকম্প ও পরপর আফটারশকের কারণে বাশার আল আসাদ নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ৮১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আলেপ্পো, লাতাকিয়া, হামা, ইদলিব ও তার্তুস প্রদেশে এক হাজার ৪৪৯ জন আহত হয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম