শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

বিশ্ব ইজতেমা: মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক


DhakaReport24.com || 2023-01-14 16:03:15
বিশ্ব ইজতেমা: মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক

লাখো মুসল্লির জমায়েতে মুখর রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনে চলছে তালিম-তরবিয়াত। মুসল্লিরা শিখছেন ঈমান-আমল মজবুত করার নানা উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে চলার তাগিদ দিচ্ছেন বক্তারা। 

শনিবার (১৪ জানুয়ারি) বাদ আসর আয়োজন করা হবে যৌতুকবিহীন বিয়ে। আখেরি মোনাজাতে রোববার (১৫ জানুয়ারি) শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য আজ রাত ১২টার পর রাজধানীর আব্দুল্লাহপুর-ভোগড়া বাইপাস, আশুলিয়া ও কামারপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।

তিনি বলেছেন,‌ ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু আমরা রবিবার (১৪ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখবো।’

শনিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে (শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার জানান, কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।

মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘ইজতেমা মাঠে যারা শুরা সদস্য আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। চেষ্টা করছি যেন রবিবার বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হয়। সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে জিএমপিসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।’

এদিকে ইজতেমাকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী। মোতায়েন আছেন ১০ হাজারের বেশি সদস্য। ময়দানজুড়ে রয়েছে, ৩০০ ক্লোজ সার্কিট ক্যামেরা।আগামীকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছ। এর আগে হেদায়েতি বয়ান হবে।

পরে বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম