বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

এবছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার  ১৯৮ জন


DhakaReport24.com || 2023-01-08 19:21:45
এবছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার  ১৯৮ জন

করোনা পরিস্থিতির উন্নতির মধ্যে এ বছর হজযাত্রীর সংখ্য বেড়ে গত বছরের দ্বিগুণ হচ্ছে। ২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, চলতি বছর বাংলাদেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অন্যান্য দেশের মতো ২০২২ সালে বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

তিনি জানান, ২০২৩ সালে হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ ভাগ বেড়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম