বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

বেসরকারিভাবে টিকা বিক্রি করবে বেক্সিমকো, দাম ১১২৫ টাকা


DhakaReport24.com || 2021-01-14 21:12:45
বেসরকারিভাবে টিকা বিক্রি করবে বেক্সিমকো, দাম ১১২৫ টাকা



আগামী মাস থেকে বেসরকারিভাবে করোনাভাইরাসের টিকা বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, সরকারের টিকাদান কর্মসূচিতে দেয়ার বাইরে বেসরকারিভাবে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা কিনছে ফার্মাসিউটিক্যালস। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউটকে তাদের দিতে হবে ৮ ডলার।  

তবে বেসরকারি পর্যায়ে টিকার প্রতি ডোজের দাম পড়বে এক হাজার ১২৫ টাকার (১৩.২৭ ডলার) মতো। এই দাম বাংলাদেশ সরকারকে দেওয়ার জন্য সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো যে টিকা আনছে, তার দামের প্রায় দ্বিগুণ। বাংলাদেশ সরকারের গণ টিকাদান কর্মসূচির জন্য বছরের প্রথমার্ধে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বেক্সিমকো।

রাব্বুর রেজার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী মাস থেকেই বাংলাদেশের বাজারে বেক্সিমকো টিকা বিক্রি শুরু করতে পারে। প্রতি ডোজের জন্য দাম রাখা হবে এক হাজার ১২৫ টাকার মতো (১৩.২৭ ডলার) করে। এরইমধ্যে তারা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১০ লাখ ডোজ টিকার জন্য চুক্তি করেছে, এই পরিমাণ আরও ২০ লাখ ডোজ বাড়তে পারে।