বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকার তাপমাত্রা কমল ১.৬ ডিগ্রি


DhakaReport24.com || 2023-01-05 13:20:15
ঢাকার তাপমাত্রা কমল ১.৬ ডিগ্রি

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান।

তিনি জানান, সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন রাজধানীর তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিও বর্তমান অবস্থার মতো থাকবে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বলেন, ঢাকা, খুলনা, রংপুর ও রাজশাহীর তাপমাত্রা প্রতিদিনই কমছে। এসব অঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এসব অঞ্চলে আগামী দুইদিনের মধ্যে কুয়াশার প্রবণতা কমে যাবে। এর ফলে সূর্যের আলো দেখা যাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম