বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

গাইবান্ধায় ভোটকেন্দ্রে ডাকাত নেই : ইসি রাশেদা


DhakaReport24.com || 2023-01-04 15:14:15
গাইবান্ধায় ভোটকেন্দ্রে ডাকাত নেই : ইসি রাশেদা

অনিয়মে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনঃভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, এবারের ভোটে এখন পর্যন্ত কোনো অনিয়ম ধরা পড়েনি। ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখিনি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে গাইবান্ধায়। ঢাকায় নির্বাচন ভবনে বসানো সিসিটিভিতে এ ভোট পর্যবেক্ষণ করছেন ইসির কর্মকর্তারা।  ইসি রাশেদা বলেন, ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ। ধারণা করা হচ্ছে, শীতের কারণে ভোটার উপস্থিতি কম। এ পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে। গতবার যে সিচুয়েশন দেখতে পারছিলাম, এবার সে রকম সিচুয়েশন নেই।

রাশেদা সুলতানা বলেন, ১৪৫টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। সাড়ে ৮টা থেকেই আমরা ভোট পর্যবেক্ষণ করছি। গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবনে বসে মনিটর করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। চরম অনিয়ম ধরা পড়ায় মাঝপথে ভোট বন্ধ ঘোষণা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম