বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থ লুটকারীদের পুষছে: হাইকোর্ট


DhakaReport24.com || 2021-01-05 17:32:00
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থ লুটকারীদের পুষছে: হাইকোর্ট



 দেশের অর্থ লুটপাটকারীদের প্রশ্রয় দেয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হতে অর্থ লুটকারীদের সহায়তা করেন বলে জানিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মনিটরিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম), ডিজিএম, নির্বাহী পরিচালক, ডেপুটি গভর্নরসহ দায়িত্বশীল কর্মকর্তারা ব্যক্তিগতভাবে লাভবান হতে অপরাধীদের পুষে রাখে।
হাইকোর্টের রায়ে বলা হয়, দেশের সরকার প্রধান যখন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তখন তারা (বাংলাদেশ ব্যাংকের ওইসব কর্মকর্তারা) এ কাজে ব্যস্ত।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন। সোমবার প্রকাশিত পূর্নাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। যদিও গত ১৭ ডিসেম্বর এ রায় দেন আদালত।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কম্পানি লিমিটেডের(বিআইএফসি) বর্তমান পরিচালনা বোর্ড বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে করা এক আবেদনে এ রায় দেন আদালত। বিআইএফসির শতকরা ১০ ভাগ শেয়ারের মালিক হিসেবে ‘টি’স মার্ট ইনক’ নামের একটি কম্পানি গত বছর এ আবেদন করেছিল। ওই আবেদনে বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার ও তার অনুসারী কর্তৃক গত ৫ বছরে বিআইএফসির বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে স্বাধীন অডিটর নিয়োগেরও আরজি জানানো হয়েছিল।
রায়ে বলা হয়েছে, এটা এমন একটি ঘটনা, যেখানে দেশের আর্থিক খাতে ধ্বংস ডেকে আনতে ২০০২ সাল থেকে ওই কর্মকর্তা (জিএম) কাজ করে চলেছেন। সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে এখনই ওইসব কর্মকর্তাদের এসব কাজ থেকে নিবৃত করতে এবং অপরাধীদের খারাপ পরিকল্পনা থেকে দেশের জনগণের অর্থ আত্মসাত থেকে রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।