শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় ঢাকা


DhakaReport24.com || 2021-01-01 21:55:15
দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় ঢাকা



 বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ আর দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এয়ার ভিজ্যুয়াল এমন তথ্য দিয়েছে। গবেষণা সংস্থা ক্যাপসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের তুলনায় এ বছর ঢাকায় দূষণের মাত্রা বেড়েছে ২৬ শতাংশ। করোনার স্থবিরতা কাটিয়ে ক্ষতি পোষাতে কারখানাগুলো উৎপাদন বাড়ানোয় দূষণ বেড়েছে বলে জানান গবেষকরা।
১৪ ডিসেম্বর দুপুর দুইটা। সকালের কুয়াশার আড়মোড়া ভেঙে ততোক্ষণে শীতের আকাশ ঝকঝকে থাকার কথা। কিন্তু না। কুয়াশার ঘুম যেন ভাঙতেই চায় না। কুয়াশার চাদর রাজধানীকে ঢেকে রাখলেও বইছে না হিমেল হাওয়া। অনুভবেও নেই শীতের কাঁপন। তাই একে কুয়াশা না বলে দূষিত বাতাসের ধোঁয়াশা বলছেন গবেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম বলেন, বিভিন্ন রকম রাসায়নিক বস্তু মিশ্রিত বায়ু দূষণ এবং ওই শিশিরের কিছু পানি তবে সঠিক করে আমরা বলতে পারি না কুয়াশা।
বায়ু দূষণ নিয়ে গবেষণাকারী বেসরকারি সংস্থা ক্যাপস এর পরিসংখ্যান অনুযায়ী গেলো পাঁচ বছরে দূষণ বেড়েছে আশঙ্কাজনক হারে। ২০১৬ সালে ডিসেম্বরে প্রথম আট দিনে ঢাকার বায়ুর মান যেখানে ছিল ১৮১ পয়েন্ট চলতি বছরের একই সময়ে তা দাঁড়িয়েছে ২৩৭ পয়েন্টে।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পরিচালক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আমরা লক্ষ্য করেছি ২০ ভাগের কাছাকাছি বায়ু দূষণ বেড়েছে। নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে এসে বায়ু দূষণ বেড়ে যাওয়ার লক্ষ করছি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্যে বায়ুর মানের দিক দিয়ে, বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। আর সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ। দূষণ রোধে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ এই পরিবেশবিদের।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান আরটিভি নিউজকে বলেন, পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা করার পর কিছু স্বল্পমেয়াদী আর কিছু কাজ মধ্যমেয়াদী করে দৃশ্যমান একটি উন্নত ঘটনার ব্যাপারে যথেষ্ট পরিমাণ অঙ্গীকারের অভাব আছে এবং সমন্বয়ের অভাব রয়েছে।
বায়ু দূষণ থেকে জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে দূষণকারীদের শাস্তির মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের।