বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

‘গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে’


DhakaReport24.com || 2022-12-14 19:42:00
‘গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে’

বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মধ্যে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ডিপিডিসি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এবং অন্যদের পথ দেখাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব ও ডিপিডিসি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে সরাসরি গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে আজ বুধবার ডিপিডিসির উদ্যোগে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ডিপিডিসির বিভিন্ন ডিজিটাল সার্ভিসের ওপর দিনব্যাপী এক ডিজিটাল কার্যক্রম প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিপিডিসি চেয়ারম্যান আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য ডিপিডিসি প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রাহকসেবার উৎকর্ষ ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রতি বছরের মতো এ বছরও তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ স্লোগানকে সামনে রেখে ডিপিডিসি পরিবার উদযাপন করেছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ও ডিপিডিসি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম