রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর গেটে একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন বলেন, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে আমরা খবর পেয়েছি।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ১টি ইউনিট বিমানবন্দরে গেছে। হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওয়ানা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম