বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ডিসেম্বর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার নয়: পরিবেশমন্ত্রী


DhakaReport24.com || 2022-11-29 14:18:15
ডিসেম্বর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার নয়: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে। বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

জনস্বাস্থ্য রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে গাড়ি চালকদের সচেতন হতে হবে। মন্ত্রী বলেন, অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। আর শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম