বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন


DhakaReport24.com || 2022-11-24 13:38:00
এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির দুদিন না যেতেই এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গড়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে।

গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। ওই ঘোষণার সময় বিইআরসি জানায়, এখনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না।  এর দুদিন না যেতেই পিডিবি সবার আগে খুচরা দাম বাড়ানোর আবেদন জমা দিল। 

৫ টি বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে প্রথম পিডিবি দাম বাড়ানোর আবেদন করল। বাকি পাঁচটি সংস্থার মধ্যে দুটি আজ সকালে জমা দিয়েছে বলে বিইআরসি সূত্র নিশ্চিত করেছে। বাকি তিনটিও আজ বিকেলের মধ্যে জমা দিতে পারে বলে জানা গেছে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৪৭ পয়সা বাড়ানোর আবেদন করেছে পিডিবি। আর পাইকারি দাম বেড়েছে ইউনিটে ১ টাকা ৩ পয়সা। দাম বাড়ানোর আবেদন জমা দিতে বাকি বিতরণ সংস্থার প্রস্তুতিও শেষের দিকে, যেকোনো সময় তারা জমা দিতে পারে। সবাই গড়ে প্রায় ২০ শতাংশ বাড়ানোর আবেদন করবে বলে আভাস পাওয়া গেছে।

তিনটি আবেদন জমা পড়ার কথা জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এগুলো কমিশনের আবেদনপত্র গ্রহণ শাখায় জমা পড়েছে। তবে এখনো তার দপ্তরে কোনো আবেদন পৌঁছায়নি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম