বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

খাদ্য নিরাপত্তায় তানজানিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ


DhakaReport24.com || 2022-11-24 11:09:30
খাদ্য নিরাপত্তায় তানজানিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

খাদ্য নিরাপত্তায় তানজানিয়ার সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি ব্লু-ইকোনোমিতে তানজানিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় আসা তানজানিয়ার ব্লু-ইকোনোমি ও ফিশারিজ মন্ত্রী সুলেমান মাসুদ মাকামের সঙ্গে বুধবার (২৩ নভেম্বর) সাইডলাইন বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বাংলাদেশ মৎস্য, স্বাস্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক ক্ষেত্রে কৃষিসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা তানজানিয়ার মন্ত্রীর কাছে তুলে ধরেন। ব্লু-ইকোনোমিতে এমওইউ সই করা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের প্ররিপ্রেক্ষিতে তানজানিয়ার মন্ত্রী জানান, দেশটি বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সুনীল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়। তানজানিয়ান মন্ত্রী মোমেনকে জানান, বাংলাদেশের উদ্যোক্তারা তানজানিয়ায় চুক্তিভিত্তিক চাষাবাদের সুযোগ নিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী তানজানিয়ার মন্ত্রীকে বাংলাদেশের ওষুধ উৎপাদনের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেন। তানজানিয়ার মন্ত্রী দেশটিতে ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশি উদ্যোক্তাদের স্বাগত জানান। মোমেন তানজানিয়াকে বাংলাদেশের সঙ্গে ইকোট্যুরিজম অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ করেন।

ড. মোমেন রোহিঙ্গা ইস্যুতে তানজানিয়া সরকারের সমর্থন চেয়েছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করার অনুরোধ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম