রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জঙ্গি পালানোর ঘটনায় ৩ ডিআইজি প্রিজন্স ও ২ জেল সুপার বদলি


সদরুল আইন- নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-23 12:46:00
জঙ্গি পালানোর ঘটনায় ৩ ডিআইজি প্রিজন্স ও ২ জেল সুপার বদলি

রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন কারা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

কারাগারের ওই ৫ জ্যেষ্ঠ কর্মকর্তা হলো, ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল হক, কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেন, চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজ ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।

তৌহিদুল হককে বদলি করা হয়েছে রংপুরে। কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে রংপুর থেকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। 
আর চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাশিমপুরের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে বদলি করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার সামলে আসা জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে পাঠানো হয়েছে কাশিমপুরে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার (২২ নভেম্বর) এসব বদলির আদেশ জারি করে। রোববার দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা।

তাদের দুজনকেই সেদিন কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে ঢাকায় আনা হয়েছিল। এ ঘটনায় ওই দিনই আদালতে দায়িত্বরত প্রসিকিউশন পুলিশের এক পরিদর্শকসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম