রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকা-চট্টগ্রামে আরেকটি রেলপথের চিন্তা রয়েছে : প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2022-11-20 13:26:45
ঢাকা-চট্টগ্রামে আরেকটি রেলপথের চিন্তা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রেলপথে ঢাকা থেকে আরও অল্প সময়ের মধ্যে যেন চট্টগ্রামে পৌঁছানো যায়, সেজন্য নতুন একটি রেললাইনের চিন্তা করছি। এটি আমরা করব। আমাদের ওপরে করোনা ও ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ রয়েছে। এসব কমে গেলে এ কাজগুলো করতে পারব।’

আজ রোববার ৫০টি শিল্প ও অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারে আমরা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি। চট্টগ্রাম কর্ণফুলী টানেল করে দিচ্ছি। এপারের মানুষের ওপারে যেতে আর অসুবিধা হবে না।’রোববার ৫০টি শিল্প ও অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যবসায়ীদের প্রতি মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আর হাওয়া ভবন নেই। কোনো কাজ পেতে হলে এখানে-সেখানে ছোটাছুটি করতে হয় না। ব্যবসায়ীরা ব্যবসা করছেন, সেই সুযোগ করে দিচ্ছে সরকার। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম