সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

>> এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আপনি পড়ছেন : জাতীয়

চনপাড়ায় নয়, ফারদিন অন্য কোথাও খুন হয়েছেন : ডিবি


DhakaReport24.com || 2022-11-17 16:22:30
চনপাড়ায় নয়, ফারদিন অন্য কোথাও খুন হয়েছেন : ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে সর্বশেষ রাজধানীর যাত্রাবাড়ী থেকে তারাবোর দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন রাত সোয়া ২টার দিকে ফারদিনকে যাত্রাবাড়ীতে দেখা গেছে। সাদা পোশাক পড়া এক ব্যক্তির সঙ্গে কথা বলে লেগুনার ওঠে সে। এরপর লেগুনা তারাবো বিশ্বরোডের দিকে চলে যায়। সে সময় লেগুনায় আরও চারজন ব্যক্তি ছিলেন। সাদা পোশাক পরা ব্যক্তি, লেগুনার চালক ও লেগুনায় আগে থেকে থাকা চারজনকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’


হারুন আরও বলেন, সময় ও দূরত্ব বিবেচনা অনুযায়ী ওই রাতেই যাত্রাবাড়ী থেকে কোনোভাবেই ফারদিনের চনপাড়ায় যাওয়া সম্ভব না। কারণ ওখান থেকে চনপাড়ার দিকে রওয়ানা দিলেও আড়াইটার মধ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই খুন চনপাড়ায় নয়, অন্য কোথাও হতে পারে বলে ধারণা করছে ডিবি পুলিশ।

রহস্য উদ্ঘাটনে ডিবি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 


চনপাড়া বস্তিতে ফারদিন খুন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ডিবি। এমনটি জানিয়ে হারুন অর রশীদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সময়ে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে র‌্যাব জানায়, ফারদিনকে জিম্মি করে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে জোর করে নিয়ে যাওয়া হয়। শীর্ষ মাদক কারবারি রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। গত সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফারদিন হত্যা নিয়ে এসব কথা জানায় র‍্যাব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম