রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযানে তিতাস


DhakaReport24.com || 2022-11-14 11:39:15
৩০০০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযানে তিতাস

বকেয়া বিল না পেয়ে রাজধানীর তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম বলেন, ‘রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও তারা বিল পরিশোধ করেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিল্প ও কলকারাখানা। এ সংকটের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ এবং বকেয়া নিয়ে আলোচনা হচ্ছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মোট ৪২টি দলে ভাগ হয়ে তারা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম