বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

দক্ষতার সঙ্গে কাজ করে পুলিশের সুনাম বাড়াতে হবে: ডিএমপি কমিশনার


DhakaReport24.com || 2022-11-12 18:51:15
দক্ষতার সঙ্গে কাজ করে পুলিশের সুনাম বাড়াতে হবে: ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাহিনীর সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।’

শনিবার (১২ নভেম্বর) ডিএমপির সাতজন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, মো. কুদরত-ই-খুদা, সৈকত শাহীন, রহিমা আক্তার লাকী, মো. জাহাংগীর আলম, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সাইফুল্লাহ মো. নাছির।


বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে সদ্য পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম