শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

২০২১ সালের সরকারি ছুটির খসড়া চূড়ান্ত


DhakaReport24.com || 2020-10-25 23:17:30
২০২১ সালের সরকারি ছুটির খসড়া চূড়ান্ত



২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রবিবার (২৫ অক্টোবর) তালিকাটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি হবে ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি ( শুক্র ও শনিবার) রয়েছে সাতদিন।


শবেবরাত ২৯ মার্চ, শবেকদর ১০ মে, ঈদুল ফিতর ১৩ মে, ঈদুল আজহা ২০ জুলাই, আশুরা ১৯ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯ অক্টোবর মঙ্গলবার। তবে চাঁদ দেখা সাপেক্ষে এসব তারিখে পরিবর্তন হতে পারে। 

বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। এর মধ্যে সাপ্তাহিক ছুটি চারটি শুক্রবার ও দুটি শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আটদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে ছুটির মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি (শনিবার) রয়েছে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি ২২ দিন হলেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের কারণে এই ছুটি কার্যত ১৫ দিন।

উল্লেখ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সাধারণত প্রতি সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজার কারণে আগামীকাল সোমবার সরকারি ছুটি। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক একদিন এগিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ও সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে উপস্থিত থেকে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে।