বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

অবসরে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব


DhakaReport24.com || 2022-10-25 20:28:15
অবসরে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন (৪৭২৯)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭নং আইন)এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৩০-১০-২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই ছুটি পাবেন। এছাড়া বিধি অনুসারে অবসর ও অবসর পরবর্তী ছুটিকালীন সব সুবিধা তাকে দেয়া হবে।

আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম