রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সারাদেশে লঞ্চ চলাচল শুরু


DhakaReport24.com || 2022-10-25 11:16:00
সারাদেশে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেওয়ায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নৌযান চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক নোটিশে সোমবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ জানিয়েছিল, ‘ঘূর্ণিঝড়ের কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সমুদ্রে যেসব জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম