রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের নিয়োগ বাতিল


সদরুল আইন
DhakaReport24.com || 2022-10-20 15:44:30
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের নিয়োগ বাতিল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হবে।

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা আরো‌পের পর স‌হিদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয় সরকার। সহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তাকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি গত জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ভারতের আগে সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। 

পেশাদার এই কূটনৈতিক কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার ছিলেন। তিনি বার্লিন, বন, অটোয়া ও জেদ্দায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন।

অন্যদিকে দিল্লিতে মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম