নরসিংদীতে পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে আবারো ৮ দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
যান্ত্রিক সমস্যা সমাধান করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে ইউনিটটিটি চালু করা হয়েছে বলে জানান কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম। এতে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যোগ হলো।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট চালু করা যায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়।
পরে ১২ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।