বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

করোনার ভ্যাকসিন মূল্যায়ন করবে আইসিডিডিআরবি


DhakaReport24.com || 2020-10-03 21:28:45
করোনার ভ্যাকসিন মূল্যায়ন করবে আইসিডিডিআরবি



করোনাভাইরাসের ভ্যাকসিনের কার্যকরিতা মূল্যায়নের জন্য গঠিত বৈশ্বিক নেটওয়ার্ক কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের (সিইপিআই) সাথে যুক্ত হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

শুক্রবার (২ অক্টোবর) আইসিডিডিআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবিষ্কৃত করোনার সম্ভাব্য ভ্যাকসিনগুলোর নির্ভরযোগ্যতা যাচাই এবং রোগপ্রতিরোধ ক্ষমতার মধ্যে তুলনামূলক বিচার বিশ্লেষণের জন্য কেন্দ্রীয়ভাবে যে ল্যাবরেটরি নেটওয়ার্ক গঠন করা হয়েছে, সেখানে যুক্ত হয়েছে আইসিডিডিআরবি। এই নেটওয়ার্কের পাঁচটি ল্যাবরেটরির মধ্যে আইসিডিডিআরবি একটি।


আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্টস এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন ভ্যাকসিনের করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরির বিষয়টি যথাযথ প্রক্রিয়া মেনে যাচাই করা হয়েছে কি না, তা নিশ্চিত করাটা জরুরি। এটি ছাড়া একাধিক ভ্যাকসিনের মধ্যে অর্থপূর্ণ ও যৌক্তিক তুলনা করা সম্ভব নয়।’

‘সেই সঙ্গে এর মাধ্যমে কোন ভ্যাকসিনটি জনস্বাস্থ্যের জন্য সত্যিকার অর্থে সর্বাধিক গুরুত্ব বহন করছে, সেটিও যাচাই করা সম্ভব নয়। এই কাজটি করার উদ্দেশ্যে সিইপিআইয়ের একটি বৈশ্বিক কেন্দ্রীয় নেটওয়ার্ক গঠনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে ভ্যাকসিন মূল্যায়নে কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন এমন একটি প্রতিষ্ঠানকে (আইসিডিডিআরবি) এ কাজের জন্য নির্বাচন করায় আমরা তাদের সাধুবাদ জানাই। আমরা এই নেটওয়ার্কে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে  ভূমিকা রাখবো’, যোগ করেন তিনি।

ভারত, নরওয়ে এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে দাতব্য সংস্থা সিইপিআইয়ের জন্ম। নরওয়েভিত্তিক সংস্থাটি ২০১৬ সালের আগস্টে সুইজারল্যান্ডের ডাভোসে যাত্রা শুরু করে। গুরুতর সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরির উদ্যোগে তারা সহায়তা দিয়ে থাকে।