রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


DhakaReport24.com || 2022-10-09 10:34:15
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাতক্ষীরার কুশখালী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার (৯ অ‌ক্টোবর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় গুলিবিদ্ধ হন মো. হাসানুর রহমান (২৫) নামে ওই যুবক।

গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীরা উদ্ধার করে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

মো. হাসানুর রহমান সাতক্ষীরা সদর উপেজলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

নিহতের বাবা হয়দার আলী জানান, পাসপোর্ট না থাকায়  হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার ভোর ৪টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সঙ্গে ভারতের কৈজুরী সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন তিনি। এসময় কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুরের বুকে গুলি লাগে। এ অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি ক‌রেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসানুরকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি‌বি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারেনি। তবে রোববার ভোরে সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোনো বিষয়ও হতে পারে। এরপরও আমর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম