বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

গোপালগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১২


DhakaReport24.com || 2022-10-07 09:09:15
গোপালগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১২

গোপালগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন যাত্রী মারা গেছেন । এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়াতে এ দুর্ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম