রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবর্তনই একমাত্র সমাধান: মোদি


DhakaReport24.com || 2022-09-06 23:51:15
রোহিঙ্গা প্রত্যাবর্তনই একমাত্র সমাধান: মোদি

এ সংকটের একমাত্র সমাধান হিসেবে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনকেই দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার নয়াদিল্লির বাংলাদেশ হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সরকার প্রধানের কাছে রোহিঙ্গাদের ব্যাপারে আলোচ্য তুলে ধরেন। এ সময় নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেন, যে প্রত্যাবর্তনই একমাত্র সমাধান। সে লক্ষ্যে ভারত যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছে।

শাহরিয়ার বলেন, তারা তাদের কমিটমেন্ট পুর্নব্যক্ত করেছেন। তারাও ওখানে বর্তমানে যে অভ্যন্তরীণ সমস্যাগুলো হচ্ছে তার ওপর দৃষ্টি রেখেছে। প্রত্যাবর্তনের যে আলোচনা একটা পর্যায়ে এসে থেমে গেছে। এটা যেন পুনরায় চালু হয় এ ব্যাপারে তারা তাদের অবস্থান থেকে সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম