শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

রংপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮


DhakaReport24.com || 2022-09-05 08:40:45
রংপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

আহতদের উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাতে প্রবল বৃষ্টির মধ্যে রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের সলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ পরিচালনা করেছেন। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। রাতে এ দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছিলো। রাত তিনটার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম