বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

মিয়ানমারের নাগরিকদের ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2022-09-03 00:10:30
মিয়ানমারের নাগরিকদের ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে যুদ্ধবিমানের ‘গোলাবর্ষণের’ ঘটনার পরিপ্রেক্ষিতে এবার প্রতিবেশী দেশটির একজন নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নির্যাতিতরা বাংলাদেশে চলে আসে, এবার তাদের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, মিয়ানমারের সৈন্যরা প্রচারণা চালিয়েছে, ওই এলাকায় যেসব লোকজন আছে, তারা যেন সরে যায়। যার ফলে আমাদের ভয় হয় এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে। তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করবে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে। তবু আমরা এটা শোনার পর আমাদের বর্ডার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলেছি।

তিনি আরও বলেন, মিয়ানমারের বোমা আমাদের এখানে এসেছে। তবে যে বিমান এসেছিল সেটা আমাদের এখানে ঢোকেনি। তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছে এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি। সেগুলো জঙ্গল এলাকায় ফুটেছে, সো, দিস ইজ এ গুড নিউজ।

কিছু দিন আগে মর্টার শেল নিক্ষেপের পর এবার মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার বান্দরবানে বাংলাদেশের সীমানার ভেতরে গোলাবর্ষণ করেছে বলে শনিবার জানিয়েছে জেলা পুলিশ। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম