রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


DhakaReport24.com || 2022-08-12 11:46:30
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফাইল ছবি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

এর আগে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে গণভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী। এটি তার একান্ত ব্যক্তিগত সফর।

এদিকে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম