শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল, হতে পারে জলোচ্ছ্বাস


DhakaReport24.com || 2022-08-10 12:53:45
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল, হতে পারে জলোচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১০ আগস্ট)  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, ‘সাগরে নিম্নচাপের ফলে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে। গতকালও জোয়ারের পানি বেশি হয়েছিল এবং আজও হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পারিণত হয়েছে। এরপর এটি আরও দুর্বল হয়ে শেষ হয়ে যাবে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তিনি বলেন, সারাদেশের তাপমাত্রা কমবে। গতকাল থেকেই তাপপ্রবাহ উঠে গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে।

তিনি বলেন, ‘সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম