বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

ঈদের দিনে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল


DhakaReport24.com || 2020-05-25 15:33:30
  ঈদের দিনে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল


দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়ালো, এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০১ জনে। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, এর আগে গত ২৩ মে সর্বোচ্চ ১৮৭৩ জন আক্রান্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আজ পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে।

সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অন্যান্য তিনি একা বুলেটিনে আসলেও আজ ঈদের দিনে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য পরিচালক এবং করোনা ল্যাবের কর্মীদের সঙ্গে নিয়ে।

পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫৪১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৩ হাজার ৩৪টিতে। এসব পরীক্ষা করা হয়েছে দেশের ৪৮টি ল্যাবরেটরিতে। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় নতুন করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে আরেকটি ল্যাব যুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩৩৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

যারা মারা গেছেন তাদের বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, মৃত ২১ জনের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৫ জন। গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১১ জন, এছাড়াও চট্টগ্রামের রয়েছেন নয়জন এবং রংপুর বিভাগের একজন ছিলেন।

তাদের বয়স বিশ্লেষণে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সসীমার ছিলেন একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন,৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১ থেকে ৯০ বছরের বয়সসীমার ছিলেন দুজন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪৭ লাখের বেশি। আর মৃতের সংখ্যা তিন লক্ষাধিক।  বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে ৫০ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার বাড়ে খুব দ্রুত।