শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

সারের পর্যাপ্ত মজুত আছে, সংকট হবে না: কৃষিমন্ত্রী


DhakaReport24.com || 2022-07-20 17:35:15
সারের পর্যাপ্ত মজুত আছে, সংকট হবে না: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে সারের সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।বুধবার (২০ জুলাই) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, সৌদি আরব, কাতারসহ কয়েকটা দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে। টাকা-পয়সার ক্ষতি হবে, তবে সারের সংকট হবে না।

তিনি বলেন, বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। যাতে যমুনা ফার্টিলাইজার ও চট্টগ্রাম ফার্টিলাইজারকে ফাংশনাল করা যায়। এটা নিয়ে আমরা কথা বলছি।

আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ইউরিয়ার দাম ১৯ টাকা, যা আন্তর্জাতিক বাজারে ৭০ থেকে ৮০ টাকা। এরপরও আমরা সরকারকে ১৬ টাকায় ইউরিয়া দিচ্ছি। পৃথিবীর কোনো দেশই এটা দিতে পারবে না।

তিনি বলেন, আমরা পটাশিয়াম, ফসফরাস, বিওপি আগামী বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত মজুদ করেছি। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে গ্যাসের জন্য উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া নিয়ে একটু শঙ্কিত। কিন্তু আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। তারপরেও যে মজুত আছে তাতে আশা করছি সংকটের হবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম