বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে


DhakaReport24.com || 2022-07-16 08:52:00
তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে
প্রতীকী ছবি

দেশের ১৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত কম থাকায় আগামীকাল রবিবারের আগে গরম কমার সম্ভাবনা কম। রবিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তখন গরমের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানায় অধিদপ্তরটি। 

আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, বর্তমানে টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের আট জেলা ও রাজশাহী বিভাগের আট জেলাসহ মোট ১৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কমে আসবে।

গরম বেশি অনুভূত হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় এবং বাতাসে আর্দ্রতা আছে। এ ছাড়া বৃষ্টির পরিমাণও কমে গেছে। তবে আসছে সপ্তাহের শুরুতে এ অবস্থার পরিবর্তন হওয়ার আশা করছেন তাঁরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম