রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

মোড়েলগঞ্জে দরিদ্র ও অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ


DhakaReport24.com || 2022-07-13 12:45:00
মোড়েলগঞ্জে দরিদ্র ও অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা তহবিল থেকে হতদরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে চেক প্রদান বিতরণ করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

 

এমপি নিজস্ব কার্যালয়ে চেক বিতরণকালে বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু একটি মাইলফলক। এখানকার মানুষ  ইতোমধ্যে পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করছে। জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী’র জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি দেশের উন্নয়ন জন্য নিরলস কাজ করে যেতে পারেন।” 


 চেক বিতরণকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি মোড়েলগঞ্জে ১২ জন ও শরণখোলার ৩ জন সহ ১৫ জন হতদরিদ্র ও অসুস্থকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করেন।