রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

 দোরাইস্বামীর বিদায়, ঢাকায় আসছেন সুধাকর


DhakaReport24.com || 2022-07-02 18:37:30
 দোরাইস্বামীর বিদায়, ঢাকায় আসছেন সুধাকর

যুক্তরাজ্য যাবেন বর্তমান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামী  এবং ঢাকায় 
তার পরিবর্তে আসছেন ভারতের নতুন হাইকমিশনার সুধাকর ডালেলা।

শ‌নিবার (২ জুলাই) এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে ভারতের সংবাদপত্র হিন্দুস্তান টাইমস।


হিন্দুস্তান টাইমস বলছে, ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্য মিশনের দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। আর ঢাকায় দা‌য়িত্ব দেওয়া হতে পারে কূটনী‌তিক সুধাকর ডালেলাকে।


রীভা গাঙ্গুলীর উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

অন্যদিকে সুধাকর ডালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন।

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম