শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়


DhakaReport24.com || 2022-07-02 15:51:45
পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়

পদ্মা সেতুতে গত শুক্রবার (১ জুলাই) ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। সেতু খুলে দেওয়ার পর এটাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

শনিবার (২ জুলাই) দুপুরে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ২৬ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ সময় সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে।

 তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় ১৪ হাজার ৪৯৩টি গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। চতুর্থ দিন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ ছিল বেশি। দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে গাড়ির সারি বাড়তে থাকে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টোল প্লাজা এলাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কর‍তে দেখা গেছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম