রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু


DhakaReport24.com || 2022-06-21 20:08:15
কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আগামীকাল বুধবার ২২ জুন থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। তবে আগের মতো এখন আর এটি ট্রাকে করে বিক্রি করা হবে না বলে জানানো হয়েছে।

টিসিবি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ পণ্য পেতে হলে গ্রাহকদের কাছে অবশ্যই ফ্যামিলি কার্ড থাকতে হবে। ফ্যামিলি কার্ড ছাড়া কেউ টিসিবি'র এ পণ্য কিনতে পারবেন না।

এ বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে। মূলত, প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য দেওয়া হবে। 

মঙ্গলবার (২১ জুন) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ কথা জানিয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম