মঙ্গলবার ২১ জুন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে পুনরায় ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কলকাতা রাজ্যের ব্যাঙ্কশাল আদালত এ নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালের ভারতের কলকাতা রাজ্যের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় দিকে পি কে হালদার ও তার ৫ সহযোগীকে। পরে আদালত শুনানি শেষে অভিযুক্তদের আগামী ৫ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।
পি কে হালদার মূলত বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার করেছিলেন বলে প্রমান মেলে। এরপর তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এ মামলার মূল অভিযুক্ত ছিলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার।
উল্লেখ্য, গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে ও সহযোগীদের গ্রেপ্তার করেছিলেন।