বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে ভারতের উন্নতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2022-06-20 22:07:30
প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে ভারতের উন্নতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির ফলে ভারতের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

বাংলাদেশ-ভারতের মধ্যকার যৌথ পরামর্শ কমিটির (জেসিসি) ৭ম দফা বৈঠক শেষে সোমবার (২০ জুন) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

জেসিসি বৈঠকে ভারতের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি মিয়ানমার আমাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই ক্ষেত্রে ভারতের বিশেষ উদ্যোগ চাই। এই সংকট শেষ না হলে অনিশ্চয়তা দেখা দেবে। অনিশ্চয়তা হলে ভারতের ক্ষতি।

তিনি বলেন, আমরা ভারতকে বলেছি প্রধানমন্ত্রী টেরোরিজমে জিরো টলারেন্স করার ফলে  ভারতের উন্নতি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে বলেছেন, শেখ হাসিনার এই সিদ্ধান্তের ফলে আমার দেশের বহু উন্নতি হয়েছে। সন্ত্রাসের ভয় নাই। আসাম প্রদেশ, মেঘালয় প্রদেশের অনেক উন্নতি হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে আগে যেসব বিষয়ে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হবে। 

পানির হিস্যা ও বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ ধরে বর্ডার কিলিং বন্ধ রয়েছে। তবে এ ব্যাপারে আমাদের চোখ খোলা রাখতে হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম