রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে, ভূমিধসের  আশঙ্কা


DhakaReport24.com || 2022-06-20 12:05:45
সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকবে, ভূমিধসের  আশঙ্কা

ভয়াবহ বন্যার পানিতে ভাসছে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার মানুষ। এ পরিস্থিতিতে আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণের বিশেষ সতর্কতা জারি করেছে   সংস্থাটি। 

সতর্কবার্তায় বলা হয়, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারি অথবা অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে সর্বোচ্চ ৮৯ মি.মি. বা তার অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে আগামী দুইদিন পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে। আজ সারা দিন রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


এদিকে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আরো দুইদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচদিন পর দেশে এ বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

   

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম