বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

সাত ঘন্টা পর শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু   


DhakaReport24.com || 2022-06-20 10:19:15
সাত ঘন্টা পর শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু   

নদীর তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণার সাত ঘণ্টার মাথায় আবারও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় স্রোত কমে যাওয়ায় আজ সোমবার (২০ জুন) সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুরের সাত্তার মাদবর মাঝিকান্দি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে রবিবার রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। স্রোত কমে যাওয়ায় সোমবার সকাল থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে রবিবার (১৯ জুন) রাত ১০টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে শনিবার গভীর রাতে মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে যাত্রীবাহী ফেরি বেগম সুফিয়া কামাল ও ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষে এক গাড়িচালক নিহত এবং আরেক চালক ছিটকে পড়ে পদ্মায় নিখোঁজ হন। এ ছাড়া ১০ জন আহত হন। দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় দুই ফেরিই দায়িত্বরত মাস্টারকে সাময়িক বরখাস্ত এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম