বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য


DhakaReport24.com || 2022-06-20 07:10:30
শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, তীব্র স্রোতের কারণে পদ্মা নদীর শিমুলিয়া ও মাঝিকান্দিতে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

মো. সালাউদ্দিন বলেন, ভারি বৃষ্টির ফলে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে।তাই স্রোতের কারণে  ফেরি চলাচল করতে পারছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের মাঝিকান্দি ঘাটের এ ব্যবস্থাপক আরো বলেন, এ স্রোতের কারণে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। নদীর পানি ও স্রোত স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

মূলত, গতকাল রোববার (১৯ জুন) রাত ১০টা থেকে শিমুলিয়া-মাঝিকান্দি এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, প্রচন্ড স্রোতের কারণে রোববার ভোরের দিকে দুই ফেরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া এ সময় একজন নিখোঁজও হন। 

ফেরির চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের কারণে ফেরি চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছিলো চালকদের।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম