বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

দেশে মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি


DhakaReport24.com || 2022-06-07 16:20:45
 দেশে মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে আকসি আলতে (৩২) নামে এক তুর্কি নাগরিককে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে ওই ব্যক্তি ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরে দুপুর ১২টায় তুর্কি এয়ারলাইন্সে আসা একজন বিদেশি নাগরিক ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে থেকে প্রায় ১ ঘণ্টা আগে তাকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পৃথিবীর অন্তত ১২টি দেশের ৮০ জনেরও বেশি লোকের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ৫০ জন কোন দেশের তা প্রকাশ করেনি।

মাঙ্কিপক্সের কোন সুনির্দিষ্ট টিকা নেই। তবে গুটিবসন্তের টিকা নিলে তা মাঙ্কিপক্সের বিরুদ্ধেও ৮৫ শতাংশ সুরক্ষা দিয়ে থাকে- কারণ এ দুটি ভাইরাসের অনেক মিল আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম