বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকায় আনা ১৪ জনের শ্বাসনালি পুড়ে গেছে


DhakaReport24.com || 2022-06-06 07:43:15
ঢাকায় আনা ১৪ জনের শ্বাসনালি পুড়ে গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ মোট ১৪ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ফায়ার সার্ভিস ও একজন পুলিশ সদস্য। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন রবিবার সন্ধ্যায় বলেন, ‘এ পর্যন্ত আমরা ১৪ জন রোগী পেয়েছি। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে সাতজন রোগীকে নিয়ে আসা হয়। প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। এখন পর্যন্ত যাঁরা এখানে এসেছেন, কেউ আশঙ্কামুক্ত নন।’

শনিবার রাত ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের কর্মী রবিন মিয়া (২২) ও গাউসুল আজম (২২), শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান (৩৭), ডিপো সিকিউরিটি অ্যাডমিন খালেদুল রহমান (৫৮), নিরাপত্তা ব্যবস্থাপক এ কে এস মকফারুল (৬৫), ডিপোর আমদানি পালার দায়িত্বে থাকা মইনুল হক চৌধুরী (৪০), আমিন (১৯), মো. ফারুক হোসেন (৪৫), রাসেল (৩৯), মাসুম মিয়া(৩২), ফরমানুল ইসলাম (৩২), রুবেল মিয়া (৩৪), ফারুক হোসেন (১৬) ও মহিবুল্লাহ (২৭)। তাঁদের মধ্যে আজ সন্ধ্যায় রবিন মিয়া, গাউসুল আজম, মাসুম মিয়া, ফরমানুল ইসলাম, রুবেল মিয়া, ফারুক হোসেন ও মহিবুল্লাহকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম