শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

ডা. সামন্ত লালের নেতৃত্বে চট্টগ্রামে যাচ্ছে বিশেষজ্ঞ টিম


DhakaReport24.com || 2022-06-05 14:19:30
ডা. সামন্ত লালের নেতৃত্বে চট্টগ্রামে যাচ্ছে বিশেষজ্ঞ টিম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতদের চিকিৎসা দিতে চট্টগ্রাম যাচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম। আগামীকাল সোমবার এ টিম চট্টগ্রাম যাবে আজ রবিবার দুপুরে সাংবাদিকদের জানান ডা. সামন্ত লাল সেন।  

তিনি বলেন, ঘটনার পর থেকে চট্টগ্রামের চিকিৎসকরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমিও তাদের সাথে যোগাযোগ রাখছি। চট্টগ্রামের একজন সহযোগী অধ্যাপক ডাক্তার রফিকের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুইজন আমাদের এখানে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের শঙ্কামুক্ত বলতে পারি না।

চট্টগ্রামে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা তাদের আছে। হতাহতদের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও চিকিৎসক যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে আমার যোগাযোগ হয়েছে, তিনি আমাকে সব ধরনের নির্দেশনা দিয়েছেন',- বলেন ডা. সামন্ত লাল সেন। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৪ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। প্রথমে অগ্নিকাণ্ড ও পরে বারবার বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচজন  কর্মীও আছেন। আর আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম