রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

হজের প্রথম ফ্লাইট আজ


DhakaReport24.com || 2022-06-05 09:39:15
হজের প্রথম ফ্লাইট আজ

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ (রবিবার, ০৫ জুন)। ৪১৫ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। এ ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা যাবেন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ফ্লাইট শুরু হবে ৯ জুন।

হজযাত্রার উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে আজ রবিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারা হজযাত্রীদের বিদায় জানাবেন।

গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন।

সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে।

এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম