শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ, বিজিবির বাস ভাঙচুর


DhakaReport24.com || 2022-06-04 18:05:30
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ, বিজিবির বাস ভাঙচুর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাস ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন তারা।

শনিবার (৪ জুন) দুপুর আড়াইটায় কয়েকশ পোশাক শ্রমিক মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট) রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

দুপুরের পর কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। মিরপুর-১৩ ও ১৪ নাম্বারের ভিশন গার্মেন্ট, লোড স্টার, এমবিএম, সারোজ, ওপেক্স, আইডিএস ফ্যাশনের কয়েকশ শ্রমিক বিক্ষোভে অংশ নেন। 

বিক্ষোভকারী কয়েকশ শ্রমিক মিরপুর-১০, ১৩ ও ১৪ নাম্বারের কৃষি ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহান।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে তাদের বেতন বাড়াতে হবে। 

পল্লবী জোনের এসি (পেট্রোল) মাহবুব বলেন, পোশাক শ্রমিকরা রাস্তা ব্লক (অবরোধ) করে রেখেছেন।আমরা তাদের রাস্তা থেকে সরে যেতে বলেছি। 

এদিকে বিকাল পৌনে ৫টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে বিজিবির বাস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারী শ্রমিকরা। পরে তারা সেখান থেকে চলে যান। 

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ওই সময় শ্রমিকরা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম