বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

বদরুন্নেসা কলেজে সংঘর্ষ : আহত ১০ শিক্ষার্থী


DhakaReport24.com || 2022-06-04 07:14:30
বদরুন্নেসা কলেজে সংঘর্ষ : আহত ১০ শিক্ষার্থী

ছাত্রীদের আবাসিক হলের রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।শুক্রবার (৩ জুন) রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পড়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন, তামান্না (২২), শ্রাবণী (২২), সেলিনা আক্তার শেলী (২৩), ঋতু আক্তার (২৩), নিয়া আক্তার (২০), মিতু (২০), রিমা আফরিন (২২), খাদিজা ইসলাম (২৫), শেলী (২০) ও নুসরাত জাহান বাঁধন (২২)।এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বদরুন্নেসা কলেজ থেকে আহত ১০ শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে তারা কিভাবে আহত হয়েছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলেজের হল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী দলবল নিয়ে কয়েকটি কক্ষে তালা দেন। এরপর নুসরাত জাহান বাঁধন নামের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তিনিসহ কয়েকজনের ওপর হামলা করেন।

মূলত সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুপস্থিতিতে পদ পাওয়ার পর থেকেই নতুন হল ও হলের রুম নিজের দখলে নেওয়ার চেষ্টা এবং সিটের জন্য চাঁদা দাবি করে আসছিলেন শেলী। মূলত এর জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম